বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সোনারগাঁবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

গ্যাস সঞ্চালন লাইনে কাজ করার জন্য ৭দিন গ্যাস না থাকার ঘোষনা দিয়ে রবিবার সকালে তিতাস ডিস্টিভিউশন কোং গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে সোনারগাঁ উপজেলাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সংকটে পড়তে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার।

গতকাল সোমবার বিভিন্ন এলাকয় ঘুড়ে দেখাযায়, গ্যাসহীন সোনারগাঁবাসীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লাখো পরিবারকে। গ্যাস না থাকায় রান্না বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় ছোট শিশুদের খাবার তৈরিতে বেশি সমস্যা হচ্ছে। জামপুর এলাকার বাসিন্দা ডা. আবু সাঈদ বলেন, হঠাৎ গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন গ্যাস ব্যবহার করায় লাকড়ির চুলোয় রান্না করা সম্ভব হচ্ছে না। তাই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। অনেকেই শুকনো খাবার- চিড়া, মুড়ি, রুটি-কলা খেয়ে দিন পার করছেন।

উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বাহাউদ্দিন বলেন, আজ থেকে ৭দিন গ্যাস থাকবেনা বিষয়টি মেনে নেয়া যায়না। দিনের বেলা বন্ধ থাকলেও রাতে অন্ততপক্ষে চালু করে দেয়া উচিৎ। হঠাৎ করে দিন-রাত সমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে ৭দিন বন্ধ রাখলে চলবে না। আমরা তিতাসগ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামাবো।

চেঙ্গাকান্দি এলাকার গৃহিনী সালমা বেগম বলেন, এভাবে না জানিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করায় চরম বিপাকে আছি আমরা। ৭ দিন নয়, দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার টেকন্যাশিয়ান মোস্তফিজুর রহমান বলেন, মিল কারখানায় গ্যাস না থাকার কারণে আমরা সঞ্চালন লাইনে কাজ করছি। তাই ৭দিন পর্যন্ত কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.