বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্রে অপপ্রচার চালানো হচ্ছে:লায়ন বাবুল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫০২ Time View

নিজস্ব প্রতিবেদক।

প্রতিপক্ষের হিংসার ও রাজনৈতিক এবং পারিবারিক ভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল। (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন গত ১৯ ই নভেম্বর রোজ শনিবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে। ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করি। উপস্থিত কোন মাওলানা না থাকার কারনে তরি গড়ি করে আমি মোনাজাত পরিচালনা করি, হয়তোবা আমার মুখ থেকে শিলীপটান হয়ে যেতেও পারে, আমার সেই দোয়ার একটা অংশকে কে বা কাঁহারা উদ্দেশ্যপ্রণিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে,আমি প্রতিহিংসার শিকার হচ্ছি।
তিনি আরও বলেন, আমার মুখ থেকে শিলীপটান হতে পারে,  আমি বঙ্গবন্ধুর ক্ষুদ্র সৈনিক হিসেবে এ কথা বলতে পারি না।  প্রকৃত সত্য হলো-আমি এমন কোন কথা বলবো না যেই কথা বঙ্গবন্ধুর সানে বেয়াদবি হয়।

পরবর্তীতে আমি জানতে পারি যে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর নানা ধরনের তথ্য প্রচার করে ষড়যন্ত্র শুরু করে। একপর্যায়ে আমার রাজনৈতিক প্রতিপক্ষকে আমার বিরুদ্ধে উস্কে দেয়।
এবং বিভিন্নভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে আমাকে ভাইরাল করে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু সমাধিস্থলে শ্রদ্ধা জানাই। কিন্তু বিএনপির জামায়াতের দোসরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সাথে বলতে চাই যতই ষড়যন্ত্র করেন না কেন বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমাকে একটুও সরাতে পারবেন না ।  আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং তার স্বপ্ন বুকে ধারণ করি। সে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজীবন দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যেতে চাই। আমি মানুষ আমিও ভুলের উর্ধ্বে নই, আমার অজান্তে যদি ভুল হয়ে যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দেশবাসির কাছে ক্ষমা চাই।

আমার ভুলগুলো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। লায়ন বাবুল সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান বারদী ইউনিয়ন পরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.