মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইভেট পড়াতে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবতীর বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার তার মেয়েকে বাসায় প্রাইভেট পড়াইতো। প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলাইয়া এবং প্রলোভন দেখাইয়া প্রেমের প্রস্তাব দেন। প্রথমে বিবাদীর প্রস্তাবে রাজী না হইলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়িয়া ওঠে। প্রেমের সম্পর্ক গড়িয়া ওঠার পরে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখাইয়া বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়া শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করিতে থাকে। একপর্যায়ে আমার মেয়ে ০৩ মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানাইলে ওষুধ সেবন করে পেটের বাচ্চা নষ্ট করে দেয় ।

বিষয়টি নিয়ে আমি তার পরিবারকে জানানোর পর শিশির হালদারের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার আমাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel