মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

সোনারগাঁয়ে ল্যাপটপ বিতরণ আইসিটি প্রশিক্ষণ ও ওয়েবসাইট উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁয়ে ল্যাপটপ বিতরণ আইসিটি প্রশিক্ষণ ও ওয়েবসাইট উদ্বোধন। রোববার ২৯ জুন দুপুর ৩টায় সোনারগাঁ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান এর সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার কাজল চন্দ্র পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী,সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সোনারগাঁ মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের মেহনাজ, আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, ওসি তদন্ত রাশেদুল ইসলাম খান। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন
উক্ত অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে “গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ” কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন,“পরিবেশ রক্ষায় এই ধরনের পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (১%) এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা (চেইনেজ ৯৬৬৮-১০২০৮মি) পুনর্বাসন কাজের।এই উন্নয়ন কাজ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে আধুনিক অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা স্থানীয় জনগণের মধ্যে আশার আলো ছড়াবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel