মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

সোনারগাঁয়ে শ্রমিকদল ও বিএনপির শোডাউন-লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

নিজস্ব প্রতিবেদক,

আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ কর্মসূচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁ উপজেলা শ্রমিক দল এক বিশাল শোডাউন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়।

র‍্যালী শেষে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডসহ আশপাশের মার্কেট ও দোকানগুলোতে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। সেইসঙ্গে তারা সবাইকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel