মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

সোনারগাঁয়ে পূবালী ব্যাংক পিএলসি’র ২৩৮ তম উপশাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৩৮তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সোনা মিয়া মেনশন এর দ্বিতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ২৩৮ তম উপশাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার আবু সুফিয়ান এর সার্বিক তত্ত্বাবধানে এবং ভবেরচর শাখার ইসরাফিল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আজিজুল ইসলাম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক উপ মহাব্যবস্থাপ ও অঞ্চল প্রধান মনিরুজ্জামান,

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬৫ বছর যাবৎ সুনামের সহীত বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রহকদের সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি।

তারা বলেন সোনারগাঁ উপজেলা একটি শিল্প নগরী এখানে মিলকারখানা ব্যবসার জন্য বিনিয়োগ বান্ধব একটি উপজেলা। এ ছাড়া পর্যটন খাতে এই উপজেলায় রয়েছে অপার সম্ভাবনা। এতে করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধার্থে ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ সুবিধাজনক ভাবে গ্রাহকের নিকট পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে সোনারগাঁ পূবালী ব্যাংক পিএলসি উপশাখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যাংক কর্মকর্তারা।
মিলাদ ও দোয়া মাহফিলের পরে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel