সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আলম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

সোনারগাঁ থানার এসআই মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটির অংশ হিসেবে মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালান।

এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ নম্বরযুক্ত একটি হানিফ পরিবহনের বাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়।

বাস থামার সঙ্গে সঙ্গেই এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়।

প্রতিটি প্যাকেটে ৫০ টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক মোঃ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুছুনী ক্যাম্পের বাসিন্দা।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel