বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

সোনারগাঁয়ে পানিবন্দী অসহায় দুঃস্থ মানুষের মাঝে উপজেলা প্রসাশনের ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রনী সেচ প্রকল্পের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন এলাকা পরিদর্শন ও পানিবন্দী অসহায় দুঃস্থ ২শ মানুষের মাঝে শুকনা খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রনী সেচ প্রকল্পের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করছেন এবং অতিবৃষ্টির ফলে পানিবন্দী অসহায় দুঃস্থ মানুষের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান।
ভারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকতা সোহাগ ঘোষ। তাছাড়া সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি আলামগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেরাজল হক, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ৫নং ওয়ার্ড বিএনপি সম্পাদক মো. মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আল ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা গনতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আবু তালহা সরকার, সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল, সম্পাদক লুৎফর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার শতশত জনগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel