হাবিবুর রহমান হাবিব মাষ্টার।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে সোনারগাঁ পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরন কর্মসূচি।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁও পৌরসভার দত্তপাড়ায় সোনারগাঁ পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে ও কবির হোসেন এর সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ মোশারফ হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি শাজাহান মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদ, ফরিদ হোসেন, পৌর বিএনপি নেতা হাসনাইন,বাংলাদেশ তথ্য ও মানবাঅধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক সভাপতি শামীম হোসেন যুবদল নেতা শরিফ আহমেদ,সহ প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী প্রত্যেককে নগদ অর্থ ও ক্রেস্ট এবং গাছ দেওয়া হয় অনুষ্ঠানে।
প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে।