শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

নিজস্ব সংবাদদাতা,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ‘বাঘ বাটোয়ারা’ ও স্থানীয় একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অপরদিকে রউফপন্থীদের বিরুদ্ধেও জলিলপন্থীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুর রউফ পরিকল্পিতভাবে কিছু পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের আশ্রয়-প্রতিশ্রুতি দিয়ে এলাকায় এনে প্রতিপক্ষের ওপর হামলা চালান। অপরদিকে, আব্দুর রউফ পক্ষ থেকে অভিযোগ করা হয়, জলিলপন্থীরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

সংঘর্ষে জলিলপন্থীদের চারটি ঘরে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা হলেন, লতিফ আহত ও সজীবদের চারটা ঘর এবং স্কুটিতে আগুন লাগিয়েছে। লুটপাট ও ভাংচুর হয়েছে বাবু, কায়েম, সায়েম, সিরাজ, টুক্কু ও তৌহিদুল্লাহ বেপারীর বাড়িতে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম টাইমসকে বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel