শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা

হারুন অর রশিদ মিঠু’র নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View
0-0x0-0-0-{}-0-0#

হাবিবুর রহমান মাস্টার

সোনারগাঁয়ে ৭ নভেম্বর শুক্রবার বেলা ৪ টায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা ও আনন্দ র‍্যালির বের করা হয় উক্ত শোভাযাত্রায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান। জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। ৭ই নভেম্বর সিপাহী জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের স্বাধীনতা, গনতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশে উন্নয়ন ও সুশাসন উপহার দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব,
পৌর যুবদল নেতা ওসমান গনি রিতু, মাসুৃম, আল আমিন, সুমন, মোক্তার,সোহেল,প্রিন্স,বাদল, কাজল,ভুবন, উপজেলা পৌর বিএনপির প্রবীণ নেতা হাজী সালাউদ্দিনের টিপরদী বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক প্রদক্ষিণ করে আফিয়া সিএনজি পাম্প এ গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel