সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

ঈদ উপলক্ষে বৈদেরবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৭ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,,

পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদের বাজার ইউনিয়নে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে বৈদেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভিজিএফ চাল তুলে দেন বৈদের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার এ মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এতে করে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel