রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মানাইকান্দী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে অভিযুক্ত এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন ওই যুবকের মা।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর প্রায় ৩টার দিকে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মানাইকান্দী গ্রামের বাসিন্দা ইয়াসিন ওরফে ইন্দুর দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় প্রতিবেশীদের বাড়িতে চুরি করতে গিয়ে ইয়াসিন ওরফে ইন্দুর হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাকে জরিমানাও করা হয়। এলাকাবাসী দাবি করেন, বহুবার সতর্ক করার পরও সে তার কর্মকাণ্ড থেকে সরে আসেনি।
ঘটনার দিন এলাকাবাসী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াসিনের বসতভিটায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ধাক্কাধাক্কি ও উত্তেজনার মধ্যে তার মা আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ইয়াসিনের মা বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের বিষয় উল্লেখ করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সহায়তা নেওয়াই উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel