সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৬ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর গ্রামের জনসাধারণকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ জন বৈঠকে ইউপি সদস্য আবু জাহেরের সভাপতিত্বে এবং মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, খায়রুল ইসলাম বাবুল, ইউপি সদস্য জাহের মোল্লা, আমান, মোক্তার হোসেন, সোহেল আহমেদ, ছাত্রনেতা মাসুদ রানা বাবু, ভিপি আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় মোঃ আতাউর রহমান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী এলাকাবাসীও তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও এলাকার উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel