রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

ফেস্টুন ছিঁড়ে জনপ্রিয়তা কমানো যাবে না, আমি মানুষের হৃদয়ে আছি-আতাউর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ Time View

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের আধারে দুর্বৃত্তদের হাতে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের সমর্থনে টানানো বিভিন্ন ফেস্টুন ছিড়ে ফেলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আতাউর রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টানানো হয়। তবে গভীর রাতে কিছু দুষ্কৃতিকারী এসব ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তার সমর্থকরা। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আতাউর রহমান বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। যারা রাতের আঁধারে আমার ফেস্টুন ছিঁড়ে ফেলছে, তারা মনে করছে এভাবে আমার জনপ্রিয়তা কমিয়ে দিতে পারবে। কিন্তু ফেস্টুন ছিঁড়ে মানুষের হৃদয় থেকে কাউকে সরানো যায় না। আমি মানুষের ভালোবাসায় আছি, মানুষের হৃদয়ে আছি। যারা আমাকে ভালোবাসে, তাদের মন থেকে আমাকে কোনোভাবেই সরানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, মতের ভিন্নতা থাকবে। কিন্তু ভিন্নমত দমনে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমি এসব ঘটনায় বিচলিত নই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”
এদিকে তার সমর্থকরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাজনৈতিক সচেতন মহল মনে করছে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপতৎপরতা বন্ধ হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel