রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

সোনারগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা আহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৩ Time View

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সমসপুর এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ হাবিব নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সমসপুর এলাকার বাসিন্দা মোঃ হাবিব অভিযোগ করেন যে, একই এলাকার বিধানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে হাবিব জানান, গত ২৮ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সমসপুর বাজারের পূর্ব পাশে রাস্তায় একা অবস্থায় থাকাকালে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করা হয়।
এছাড়া হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং পকেটে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel