বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল পুলিশ সুপারের কার্যালয়ের সামনের  রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল সোনারগাঁয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন বৈদ্যের বাজার ইউনিয়নে আরসিসি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন জামালপুর সদরে মোবাইল কোর্ট: ৫৫টি নিষিদ্ধ জাল জব্দ, ৮টি স্থায়ী বাঁধ অপসারণ জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩

অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাফেজ অলির গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র, তরুণ সমাজসেবক ও সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। তিনি হাফেজ অলির উন্নত চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি শারীরিক অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন খাইরুল ইসলাম সজিব।
এ বিষয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, “হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার দুঃসময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। চিকিৎসার সার্বিক বিষয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সালে মুছা, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও আল আমিন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন এবং উপজেলা যুবদল নেতা রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
খাইরুল ইসলাম সজিবের এ মানবিক উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী হাফেজ অলির দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel