বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল পুলিশ সুপারের কার্যালয়ের সামনের  রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল সোনারগাঁয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন বৈদ্যের বাজার ইউনিয়নে আরসিসি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন জামালপুর সদরে মোবাইল কোর্ট: ৫৫টি নিষিদ্ধ জাল জব্দ, ৮টি স্থায়ী বাঁধ অপসারণ জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩

শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক,

তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য অনুষঙ্গ। এর সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে দক্ষ মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানের চাহিদা। এই চাহিদা পূরণে আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে রাজধানী ঢাকার শনির আখড়ার মেঘনা শপিং কমপ্লেক্স (৭ম তলা)-এ অবস্থিত এসকে মোবাইল টেকনোলজি (SK Mobile Technology – Mobile Servicing & Training Center)
প্রতিষ্ঠানটির দাবি, তারা দীর্ঘদিন ধরে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ—উভয় পর্যায়ের শিক্ষার্থীদের আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে দক্ষ করে তুলছে। এখানে Android Hardware, Android Software, eMMC/UFS Programming এবং iPhone Basic to Advance কোর্স পরিচালিত হয়।
একেবারে নতুন শিক্ষার্থীদের জন্য বেসিক কোর্স, মধ্যম পর্যায়ের টেকনিশিয়ানদের জন্য অ্যাডভান্স কোর্স এবং অভিজ্ঞদের জন্য মাস্টার লেভেলের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিদেশে কর্মসংস্থান ও উচ্চমানের ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্যও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসকে মোবাইল টেকনোলজির প্রশিক্ষণে বাস্তব কাজের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার, চিপ-লেভেল রিপেয়ারিং, eMMC/UFS Programming-সহ বিভিন্ন জটিল বিষয় হাতে-কলমে শেখানো হয়, যাতে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা চাকরি কিংবা নিজস্ব সার্ভিসিং সেন্টার পরিচালনায় সক্ষম হয়ে ওঠেন।
দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রয়েছে অনলাইন প্রশিক্ষণের সুবিধা। রেকর্ডেড ভিডিও ক্লাস, লাইভ জুম সেশন, প্রশ্নোত্তর পর্ব এবং ধাপে ধাপে শেখানোর মাধ্যমে ঘরে বসেই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের বিভিন্ন মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানে, নিজস্ব ব্যবসায় এবং বিদেশে সফলতার সঙ্গে কাজ করছেন।
এদিকে, ১১ জুলাই (শনিবার) দুপুর 2টায় এসকে মোবাইল টেকনোলজির নতুন প্রশিক্ষণ কেন্দ্রের কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বি এ ট্রাভেল এন্ড টুর এর ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ইলেকট্রনিক্স এসপির সভাপতি মোহাম্মদ আজহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান, সমাজসেবক ও ব্যবসায়ী নেতা মোঃ রাশেদুল ইসলাম খান রানা, কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সোনারগাঁও-এর সাধারণ সম্পাদক গাজী মাহমুদুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সিএমপি ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার এবং অ্যাডভোকেট এম. কামরুল হাসান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মুহসীন ও শহিদুল্লাহ কাওসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel