শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল পুলিশ সুপারের কার্যালয়ের সামনের  রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২২ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের শত শত ফাইল আটকে রেখে বাস্তবায়ন কার্যক্রমে স্থবিরতা সৃষ্টির অভিযোগের পর অবশেষে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ-আল-মামুনকে স্ট্যান্ড রিলিজ (তৎক্ষণাৎ বদলি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছর থেকে জেলা পরিষদের প্রায় ৭০০টি উন্নয়ন প্রকল্পের ফাইল দীর্ঘ সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে ছিল। ফলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সড়ক, ড্রেন, কালভার্টসহ নানা উন্নয়নকাজ শুরু বা সম্পন্ন হতে পারেনি। এতে উন্নয়ন কার্যক্রমে যেমন স্থবিরতা নেমে আসে, তেমনি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী তদন্ত ও প্রশাসনিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়নের সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে একই দিন থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক আশা প্রকাশ করে বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন ধরে ফাইলবন্দি হয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলোর জট দ্রুত কাটবে এবং বাস্তবায়ন কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।
জেলার সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসনিক এই পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগোবে এবং জনসাধারণ এর সুফল পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel