নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে এবং চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘শোল্লপাড়া মানব কল্যাণ ও উন্নয়ন সংগঠন’-এর নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।গত কয়েকদিন আগে মধ্যবয়সী ২ জন পুরুষকে পেয়ারা বাগান বাগান থেকে নিয়ে মাদকের ট্যাগ লাগিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়,এবং মাথার চুল কেটে ও দেওয়া হয় এর প্রতিবাদ জানিয়ে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।একই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা কামনা করেন বক্তারা।আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।