মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবনের নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
নতুন এ প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণের মাধ্যমে চিরিরবন্দর থানার প্রশাসনিক কার্যক্রম ও পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থায় আরও উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।