বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ কোমলমতি শিক্ষার্থী সোনারগাঁয়ে দীর্ঘদিনের দুর্ভোগের সড়ক পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচদিন পর বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং কার্যক্রম চালু দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল

সোনারগাঁয়ে দীর্ঘদিনের দুর্ভোগের সড়ক পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে সরকার বাড়ি পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি সড়কটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসী জানান, বৈদ্যের বাজার ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। বিশেষ করে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ সময় এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সড়কটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সমস্যার কথা শোনেন। সড়কটির দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel