বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি চিরিরবন্দর থানার নতুন চারতলাবিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে ঠাকুরগাঁও ডিবির সাফল্যের ধারাবাহিকতা, মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত মেহেদী হাসান বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ কোমলমতি শিক্ষার্থী সোনারগাঁয়ে দীর্ঘদিনের দুর্ভোগের সড়ক পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচদিন পর বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং কার্যক্রম চালু দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল

পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এনসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

নিরানন্দ রায়, পার্বতীপুর প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ। বুধবার (২৫শে নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে পার্বতীপুর প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. আব্দুল আহাদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে এবং পৌরসভায় মেয়র ও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তবে ১১ দলীয় জোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় পার্বতীপুরের মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডা. আহাদ আলী বলেন, মাদকের ভয়াবহ ছোবলে পার্বতীপুরের যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা থানা পুলিশকে দেওয়া হয়েছে। ওই তালিকার ভিত্তিতে পুলিশ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের একটি শক্তিশালী সিন্ডিকেট পার্বতীপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এ কারণে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশ প্রশাসনও বাঁধার সম্মুখীন হচ্ছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং মাদকমুক্ত পার্বতীপুর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel