মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে মেলার উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা তৃষা এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া।