শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সুশিক্ষিত হয়ে জাতিকে সেবা দেওয়াই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত-ইঞ্জিনিয়ার মাসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ের মেঘনা চাইল্ড কেয়ার এর ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ।

শনিবার ৯ মার্চ সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীতে মেঘনা চাইল্ড কেয়ার এর ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রধানের সভাপতিত্বে , উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লার সার্বিক ব্যবস্থাপনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আলম চান,শাহজালাল, শাহপরান, এছাড়াও অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুম বলেন।শিক্ষাবিহীন জীবন অন্ধকার আকাশের মতো, তবে শুধু পুঁথিগত শিক্ষা জাতির কোনো কাজে আসে না। তাই হতে হবে সুশিক্ষিত। আর সুশিক্ষিত হয়ে জাতির সেবা করতে পারলেই সে শিক্ষা স্বার্থক। শিক্ষাবিহীন জীবন নিয়ে কোনো জাতি সম্মুখে আগাতে পারে না।যে ছাত্র শুধুমাত্র বই পড়ে বিদ্যা অর্জন করে, সার্টিফিকেট সংগ্রহ করে, আমার বিশ্বাস, সে কখনো আদর্শ ও মৌলিক শিক্ষায় শিক্ষিত মানুষ হতে পারে না। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.