রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁ পৌরসভায় শ্রমিকে হত্যার উদ্দেশ্যে গরম পানি ঢেলে জ্বলসে দেয় সারা শরীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের বাড়িতে কাজ করা অবস্থায় শ্রমিকের উপর গরম পানি ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে সোনারগাঁও পৌরসভার অর্জুন্দী এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার নুরুল হক,বাদী হয়ে  সোনারগাঁ থানায় দুজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
১। আব্দুর রব মোল্লা (৮০), পিতা- মৃত, তমিজ উদ্দিন মোল্লা, ২। মুনিরা আক্তার (মুন্নি) (৪২), পিতা- আব্দুর রব মোল্লা উভয় সাং অর্জন্দী এ বিষয়ে বাদী বলেন আমার বড় ভাই খোরশেদ আলম ১নং বিবাদীর ছোট ভাই মোঃ পনির হোসেন মোল্লা এর বাসায় দিন মজুর হিসেবে কাজ করিতে যায়। কাজ চলাকালীন অবস্থায় ১নং ও ২নং বিবাদীরা পূর্বকল্পিতভাবে অদ্য ২২/০৬/২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল অনুমান ১১ টার সময় সোনারগাঁ থানাধীন অজুন্দী সাকিনস্থ স্থানে তাহাদের ১ম তলা বিল্ডিং এর ছাদ হইতে হঠাৎ বালতি ভর্তি গরম পানি আমার বড় ভাই খোরশেদ আলমকে লক্ষ করিয়া তাহাকে হত্যার উদ্দেশ্যে তাহার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। পরবর্তীতে আমার বড় ভাই খোরশেদ আলম এর শরীরের মুখমন্ডলসহ পুরো শরীর জ্বলসে যায়। পরবর্তীতে আমার বড় ভাই খোরশেদ আলম এর ডাক-চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল হইতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন এবং প্লাস্ট্রিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় রেফার্ড করেন। এখন তাহার শারীরিক অবস্থা অনস্থ্য ভয়াবহ। বর্তমানে আমার বড় ভাই খোরশেদ আলম জাতীয় বার্ন এবং প্লাস্ট্রিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.