বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

সোনারগাঁয়ে সড়কে পানি ভোগান্তিতে লাখ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

সজীব হোসেন,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় কালভার্ট ব্রিজ নির্মাণে ধীরগতিতে এপ্রোচ সড়কে পানি উঠে ভোগান্তিতে চলাচল করছে প্রায় ২০ গ্রামের কয়েক লক্ষ সাধারণ মানুষ। মোগরাপাড়া চৌরাস্তা থেকে হোসেনপুর মুল সড়কে পুরাতন ব্রীজ ভেঙ্গে ফেলে সড়ক বন্ধ করায় বিকল্প এপ্রোচ সড়ক নিচু করে নির্মাণের ফলে এ ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এ সড়কে চলতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যটারি চালিত রিক্সা উল্টে গত এক মাসে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী আহত হয়েছেন।এপ্রোচ সড়কটি উচু করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।

জানা যায়,উপজেলার মোগরাপাড়া থেকে হোসেনপুর বাজার সড়কের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় ২কোটি ১৮ লক্ষ ১হাজার ৭শ ৭২ টাকা ব্যয়ে মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়।কার্যাদেশ পাওয়ার পর ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে কালভার্ট নির্মাণ কাজ শুরু করেন।চলতি বছরের ৩১আগষ্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারনে প্রায় ৬০ শতাংশ কাজও শেষ করতে পারেননি।

তবে কালভার্ট নির্মাণ করতে গিয়ে জন সাধারণের চলাচলের সুবিধার্থে বিকল্প এপ্রোচ সড়ক নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ এপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বর্তমানে পানির নিচে তলিয়ে যায়।তবে বৃষ্টি হলে হাটু পানিতে তলিয়ে থাকে সড়কটি। ফলে ওই এলাকার মঙ্গলেরগাঁও,দুধঘাটা,পাঁচআনি, চরগোয়ালদী,দূর্গা প্রসাদ,চৌধুরী গাঁও,কাজিরগাঁও,তাতুয়াকান্দি, এলাহী নগর,রামগোবিন্দেরগাঁও, হোসেনপুর,একরামপুর,দড়িগাঁও, মনারকান্দি,ফরদি ও ফতেপুরসহ প্রায় ২০ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।
গত এক মাসে এ সড়কে চলতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যটারি চালিত রিক্সা উল্টে অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী আহত হন।

ওই অঞ্চলের সাধারণ মানুষ জানান,ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প এপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বেশিরভাগ সময়েই পানির নিচে তলিয়ে থাকে।পাশাপাশি সড়কে খানাখন্দ হয়ে গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছেন।

দুধঘাটা গ্রামের একাধিক ব্যক্তি  জানান,সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রতিদিন কোন না কোন গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছেন।দ্রুত সড়কটি উচু করে নির্মাণের দাবি করেন তিনি।

সোনারগাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সানিকা আক্তার জানান,তিনি অটোরিক্সা উল্টো আহত হয়েছেন।এ সড়কে চলাচল করতে গেলে তিনি এখনো ভয়ে আঁতকে উঠেন।

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জিয়াউর রহমান বলেন,কালভার্ট নির্মাণের পাশাপাশি এপ্রোচ সড়কটি সংস্কার হওয়া জরুরি।সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী তমাল ঘোষ জানান, কিছু জটিলতার কারনে কাজ শেষে করতে পারেননি।বর্ষা মৌসুম শুরু হওয়ার কারনে এমন ভোগান্তিতে পড়েছেন।এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।রাস্তা উচু করতে হলে তিনি করে দেবেন বলে জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো.আলমগীর চৌধুরী জানান,নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।এপ্রোচ সড়কটি উচু করার জন্য ইতোমধ্যে ভেকু নেওয়া হয়েছে। তিনিও ভূক্তভোগী বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel