সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণ ও নগদ অর্থ লুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়।

ঘটনার পর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কেউ পুরুষ ছিল না। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-১৮ জনের ডাকাত দল তাদের বিল্ডিংয়ের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে শিশু সন্তারদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়।

পরে একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে। তাদের কাছ থেকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিষ্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহন করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel