রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

সোনারগাঁও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁ পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততায় পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ ই আগস্ট বিকেলে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান এর সভাপতিত্বে ও পৌর সচিব মাশরেকুল আলম এর সঞ্চালনায়,

পৌরসভার প্রশাসকের মতবিনিময় সভায় সেবাগ্রহীতা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে পৌর প্রশাসকের একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে বলে বক্তব্যরা জানান, যেখানে স্থানীয় সমস্যা ও উন্নয়নের বিষয়ে মুক্তভাবে আলোচনা ও মতবিনিময় করা হয়। এই সভার উদ্দেশ্য হলো উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, জনগণের সমস্যা সমাধান এবং সামগ্রিকভাবে একটি উন্নত পৌর এলাকা গড়ে তোলা। পৌর এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – আবর্জনা ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, রাস্তাঘাট মেরামত, ও পানি সরবরাহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের উপায় খোঁজা হয়। এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি ও সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। পৌর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা হয়।
পৌর প্রশাসক পৌর এলাকার উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং জনগণের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মনজুরুল মোর্শেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন,পৌর বিএনপি সভাপতি শাজাহান মেম্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু,রাহিম,সেন্টু মোল্লা, হাফেজ আহমেদ, মাসুম মোল্লা, ওমর ফারুক টিটু,স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.