সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা মোশারফ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৯৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক,

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও তার পরিবার ।বৃহস্পতিবার (২১ ই আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫ টায় মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এর একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি ও তার পরিবার।

শুক্রবার ২২ ই আগস্ট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে তাঁর পবিত্র মক্কায় পৌছানোর কথা রয়েছে। তাঁর নিজ জন্মস্হান সোনারগাঁবাসী সহ দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনিও দেশবাসীসহ সকলের জন্যও দোয়া করবেন বলে জানিয়েছেন এই বিএনপি নেতা। ১৪ দিনে পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে আগামী সেপ্টেম্বর মাসে পুনরায় তার দেশে ফিরে আশার কথা রয়েছে, তার সাথে পবিত্র ওমরাও পালন করবেন, তার স্ত্রী, মেয়ে, ও ছেলে।

জানা গেছে, ছাত্র জীবনের শুরু থেকেই মোশারফ হোসেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। একজন কর্মীবান্ধব এই রাজনীতিবিদ প্রবাসে থাকলেও তার মন পড়ে থাকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সোনারগাঁয়ে। প্রবাসে থাকলেও সেখানকার সাধারণ অসহায় মানুষের জন্য তিনি সব সময় যথাসাধ্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel