রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

জলবায়ু পরিবর্তন মোকাবিলা একযোগে কাজ করার আহবান জানিয়েছেন- হারুন রশীদ মিঠু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

রিপন মিয়া সোনারগাঁ প্রতিনিধি,

প্রকৃতিকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই—এ কথা মাথায় রেখে বৃহস্পতিবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক অনন্য বৃক্ষ বিতরণ কর্মসূচির।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় শতাধিক ফলজ, বনজ ও ঔষধী চারাগাছ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হাজী হারুন উর রশিদ মিঠু। তিনি তার বক্তব্যে বলেন—
“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে যদি আমরা গাছ তুলে দিই, তাহলে তারা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। গাছ শুধু ছায়া ও অক্সিজেন দেয় না, গাছই আমাদের জীবনের অবলম্বন। পরিবেশ রক্ষা করতে হলে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এএসআই স্বজন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শামীম হোসেন,পৌর যুবদল নেতা ওসমান গনি রিতু,

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—গাছ আমাদের বন্ধু, প্রকৃতির আশীর্বাদ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চারাগাছ হাতে নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

এই আয়োজন শুধু একটি বৃক্ষ বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.