রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পিকআপচালককে কুপিয়ে গাড়ি ও মালামাল লুটের অভিযোগ চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যানের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে (শনিবার ৬ সেপ্টেম্বর) বাদ আছর সোনারগাঁও পৌরসভার যাদুঘর ০১ নং গেইট ইছাপাড়া বাইতুল আকসা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও আলোকিত মানুষ। তিনি শুধু একজন আলেমই নন, ছিলেন সমাজের কল্যাণে নিবেদিত এক আলোকবর্তিকা, যার জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম এ মহিনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.