নিজস্ব প্রতিবেদক,
ভালনারেবল উইমেন বেনিফিট কার্ড (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদেরবাজার ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান ৯৭ জন নারী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন গত মাসের এবং চলতি মাসের মোট ৬০ কেজি করে দেওয়া হয়েছে উপজেলার বৈদেরবাজার ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হয়েছে।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
২০২৫ সালের জুলাই মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত। ২৪ মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী,স্বামী পরিত্যক্তা এবং স্কুল পড়ুয়া নারীরা এ চাল পাবেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাছাইকৃত নারীদের মধ্যে ভিডব্লিউবি কার্ড সরবরাহের কাজ চলছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে চাল বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন, মনোয়ার হোসেন বাবু, মাসুম, আবুল হোসেন মোল্লা, আবুল হোসেন, মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, উর্মি আক্তার, আছিয়া আক্তারসহ প্রমুখ।