নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে মেঘনা আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।তিনি বলেন তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতা কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সাথে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দিবেন না। কোনো অন্যায় কারিকে প্রশ্রয় দেওয়া হবেনা। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন। তৃনমূলের সাথে ভাব দেখাবেন না। তাদের কে ভালোবাসা দেন।আদর করেন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক করে দিয়ে গেলাম। সাবধান থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসার চেষ্টা করেন। তাদেরকে বুজাতে চেষ্টা করেন। সবাই দলের কর্মী হিসাবে কাজ করতে হবে। সবাইকে নিয়ে এক টেবিলে বসেন, তাদেরাে বলেন আসুন সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, নজরুল ইসলাম টিটু,উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআর, আলী আজগর চেয়ারম্যান, কাঁচপুর বিএনপির সভাপতি সেলিম হক রুমি, রিয়াজ উদ্দিন পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, নুরুন নাহার,সোনারগাঁ উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌরসভা যুবদল ওসমান গনি রিতু, নেতা আবু সালে মুছা, আল আমিন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কায়সার আহমেদ, মোগড়াপারা ইউনিয়ন যুবদল সেক্রেটারী আরিফুল ইসলাম, কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারসোনারগাঁও উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।