রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পিকআপচালককে কুপিয়ে গাড়ি ও মালামাল লুটের অভিযোগ চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গণসংযোগ-ড. ইকবাল হোসাইন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া।রবিবার ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপারা ইউনিয়নের বিভিন্ন গ্রামেও কাইকারটেক হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ- সিদ্দিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূইয়া দিনভর দাঁড়িপাল্লা মার্কার প্রচারনা চালায় গণসংযোগ কালে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন আল কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কোরআনের সংবিধান ও সংসদে কায়েমের লক্ষ্যে সকাল থেকেই অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেই নেমে পড়েন গণসংযোগে। রোদ, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ কোন কিছুই যেন তাকে থামাতে পারছে না। ছুটে চলছেন দুর্বার গতিতে ভোটারদের দ্বারে দ্বারে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য।

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে দেখা গেছে প্রচারণা ও গণসংযোগের কাজে। বৃষ্টির এই দিনে যেখানে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকে দেখা যাচ্ছে না তার উল্টো চিত্র দেখা যাচ্ছে জামায়াত নেতা প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার ক্ষেত্রে। ভোটারদের মনোযোগ আকর্ষণ ও প্রচারণায় যেন একটি মুহূর্ত অলস সময় কাটাতে রাজি নন তিনি।

এ বিষয়ে ড. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে কথা বললে তিনি বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
৫ই আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি।

ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, তিনি যদি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “সোনারগাঁওয়ে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি
মোঃ আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা  মোঃ শাহিন সহ অসংখ্য নেতা ও কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.