রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পিকআপচালককে কুপিয়ে গাড়ি ও মালামাল লুটের অভিযোগ চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়া কে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই ওমর ফারুক ওরফে (খোকা- ৩২) নিহত হয়েছে।

শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দি গ্রামের কসাই বাড়িতে এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ বেলা ৩ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ভাই আখতার হোসেন (৪০) ঘা ঢাকা দেন। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই ডাব গাছ থেকে বড় ভাই আক্তার কে না বলে ছোট ভাই খোকা ডাব পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে বড় ভাই আখতার হোসেন ছোট ভাই খোকাকে হাতে থাকা ছুরি দিয়ে হাতের ডান পাশে বুকের উপরে আঘাত করলে মাটিতে লুটে করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে আর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পড়ে থাকে তার নিঠুর দেহ বাড়ির উঠোনে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে। শুরু হয় কান্নার শোরগোল। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করতে শুরু করে।

এ সময় সোনারগাঁ এ্যাডিশনাল এসপি ও সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খানসহ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য আনতে গেলে বাধাগ্রস্ত হয়। পরিবারের দাবি তাদের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এর পর্যায়ে একজন মারা যায় তাদের কোন দাবি-দাওয়া ও অভিযোগ নাই, তাই ময়নাতদন্তের জন্য পুলিশে সোপর্দ করতে তারা ইচ্ছুক নয়। কিন্তু পুলিশ কিছুতেই আইনের বাইরে কিছুই করবে না। ময়নাতদন্তের পর তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়। ফলে ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.