মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

জনকল্যাণ মুখী কাজে অংশ নিয়ে আসুন বৈষম্যহীন উন্নত, সুখী, সমৃদ্ধ জীবন গড়ি-সবাইকে ঈদ মোবারক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪১৬ Time View

কাগজ কলম নিজস্ব প্রতিবেদক।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার মাসুম বলেন এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইঞ্জিনিয়ার মাসুম  বলেন, “কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।”
শুভেচ্ছা বার্তা তিনি আরো বলেন,  অপরদিকে দেশের পূর্ব-উত্তর অঞ্চল সিলেট-সুনামগঞ্জ কুড়িগ্রামসহ দেশের ১৭ জেলার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিলেট-সুনামগঞ্জের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।ইঞ্জিনিয়ার মাসুম দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করে বলেন, “সামাজিক বৈষম্য দূর করে সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরবানী মুসলমানদের প্রেরণা জোগায়। আসুন শান্তির পক্ষে অবস্থান নিয়ে ইসলামের শ্বাশত বিধান প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। তাহলেই আমরা দুনিয়ার শান্তি ও আখেরাতে সীমাহীন নিয়ামতের অংশীদার হতে পারবো ইনশাআল্লাহ।

ঈদ মোবারক।। ঈদ মোবারক ঈদ মোবারক।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম যুগ্ন আহবায়ক ও চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.