মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ১৩১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন সোনারগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা আহত ১ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধনে আমার ছবি ব্যবহার করা হয়েছে:মামুন BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন সোনারগাঁও সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত এসএসসি ৮২-৮৩ ব্যাচমেটদের মিলনমেলায় আম-কাঁঠাল ও ফলের জুসের আড্ডা মোগরাপাড়ার ইউপি এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১ ফেস্টুন ছিঁড়ে জনপ্রিয়তা কমানো যাবে না, আমি মানুষের হৃদয়ে আছি-আতাউর রহমান আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন

সোনারগাঁয়ে ১৩১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪০ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের দক্ষিণ দামেরদী এলাকায় ১৩১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জুন)বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এলাকার যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই হবে তাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। দক্ষিণ দামেরদী এলাকায় মাদকের বিস্তার রোধে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন বলেন, “মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.