বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পুরান টিপুরদী সড়ক কেটে গ্যাস লাইন স্থাপন, সোনারগাঁয়ে মহাসড়কে তীব্র যানজট সোনারগাঁয়ে ১৩১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন সোনারগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা আহত ১ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধনে আমার ছবি ব্যবহার করা হয়েছে:মামুন BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন সোনারগাঁও সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত এসএসসি ৮২-৮৩ ব্যাচমেটদের মিলনমেলায় আম-কাঁঠাল ও ফলের জুসের আড্ডা মোগরাপাড়ার ইউপি এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১ ফেস্টুন ছিঁড়ে জনপ্রিয়তা কমানো যাবে না, আমি মানুষের হৃদয়ে আছি-আতাউর রহমান

পুরান টিপুরদী সড়ক কেটে গ্যাস লাইন স্থাপন, সোনারগাঁয়ে মহাসড়কে তীব্র যানজট

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২ Time View

বুধবার (১ জুলাই) গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত পুরান টিপুরদী সড়ক কেটে গ্যাস লাইন স্থাপনের কাজ পরিচালনা করে চৈতী কম্পোজিট কর্তৃপক্ষ। এ সময় সড়ক খননের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ খনন করে ভারী যন্ত্রপাতির মাধ্যমে গ্যাস লাইন স্থাপনের কাজ চলতে থাকে। এতে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। ফলে শত-শত যানবাহনের চালক, যাত্রী, শিল্প কারখানার শ্রমিক এবং স্থানীয় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয়রা জানান, কাজের প্রয়োজনীয়তা থাকলেও বিকল্প ব্যবস্থা ও যানবাহন নিয়ন্ত্রণে পর্যাপ্ত উদ্যোগ না থাকায় যানজট আরও প্রকট আকার ধারণ করে। কর্মস্থলে যাওয়া শ্রমিক এবং জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়েছে।
এ বিষয়ে জানতে মেঘনাঘাট জোনাল শাখা তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে চৈতী কম্পোজিটের ডিজিএম মিজানের মোবাইল ফোনেও কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের কাজের সময় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পরিকল্পনা, সমন্বয় এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.