বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’কে জেলা প্রশাসনের প্রশংসাপত্র পুরান টিপরদী সড়ক কেটে গ্যাস লাইন স্থাপন, সোনারগাঁয়ে মহাসড়কে তীব্র যানজট সোনারগাঁয়ে ১৩১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন সোনারগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা আহত ১ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধনে আমার ছবি ব্যবহার করা হয়েছে:মামুন BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন সোনারগাঁও সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত এসএসসি ৮২-৮৩ ব্যাচমেটদের মিলনমেলায় আম-কাঁঠাল ও ফলের জুসের আড্ডা

এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ Time View

হাবিবুর রহমান মাস্টার,,

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সিএনজি ও অটোরিকশা পার্কিং এবং সড়ক দখলের অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা এবং সিএনজি-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের এলোপাতাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল।
এ পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ অন্যান্য পরিবহনের অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.