নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনারগাঁ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংক লিমিটেডের সোনারগাঁ শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের সোনারগাঁ শাখার ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুকের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক ব্যাংক গত ২৫ বছরে গ্রাহকসেবার মান, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আস্থা ও সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।