মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’কে জেলা প্রশাসনের প্রশংসাপত্র পুরান টিপরদী সড়ক কেটে গ্যাস লাইন স্থাপন, সোনারগাঁয়ে মহাসড়কে তীব্র যানজট সোনারগাঁয়ে ১৩১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন সোনারগাঁয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা আহত ১

সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

হাবিবুর রহমান মাস্টার,
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার চৈতি কম্পোজিট এলাকার টিপরদীতে মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী দোকান ফেলে দ্রুত পালিয়ে যান। পরে দোকানে থাকা সরকার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। নিষিদ্ধ মাছ চাষ, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নিষিদ্ধ মাছের ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.