মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শনে ইউএনও আসিফ আল জিনাত প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফল ও কাঠের চারা বিতরণ জামালপুরে তিন বছরে জলাবদ্ধতায় শেষ লিচুর ১৩৭ মাতৃগাছ, প্রশ্নে সরকারি উদাসীনতা দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন দিনাজপুরে ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এক মাদক কারবারি আটক এম এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: স্বজনদের ওপর হামলা,স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফল ও কাঠের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় অবস্থিত ৬৯নং দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৩ আগস্ট) সকালে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন সানাউল্লাহ, রিপনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুম রানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও কাঠজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel