মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শনে ইউএনও আসিফ আল জিনাত প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফল ও কাঠের চারা বিতরণ জামালপুরে তিন বছরে জলাবদ্ধতায় শেষ লিচুর ১৩৭ মাতৃগাছ, প্রশ্নে সরকারি উদাসীনতা দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন দিনাজপুরে ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এক মাদক কারবারি আটক এম এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: স্বজনদের ওপর হামলা,স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শনে ইউএনও আসিফ আল জিনাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি পরিদর্শন করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত। সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে সড়কের বিভিন্ন অংশের খানাখন্দ, ভাঙাচোরা অবস্থা এবং জনদুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভির আহমেদ, পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ মিঠু, মেঘনা গ্রুপ, আমান গ্রুপ, মাছফিডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন,
“এটি সোনারগাঁ পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিনের অবহেলায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে এবং রাস্তাটি নিরাপদ ও চলাচল উপযোগী করে তোলা হবে।”
স্থানীয় বাসিন্দা সাংবাদিক সামির সরকার সবুজ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। দ্রুত সংস্কারের আশ্বাসে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষের এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel