শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষকদলের সনমান্দি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সাধারণ সম্পাদক হলেন লিটন মিয়া জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে ৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ও ভয়াল দিন যাদুঘর ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শনে ইউএনও আসিফ আল জিনাত প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফল ও কাঠের চারা বিতরণ জামালপুরে তিন বছরে জলাবদ্ধতায় শেষ লিচুর ১৩৭ মাতৃগাছ, প্রশ্নে সরকারি উদাসীনতা দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন দিনাজপুরে ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এক মাদক কারবারি আটক এম এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: স্বজনদের ওপর হামলা,স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষকদলের সনমান্দি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সাধারণ সম্পাদক হলেন লিটন মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোঃ মুকবুল আহমেদকে সভাপতি এবং মোঃ লিটন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের অনুমোদনে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৪১ জন নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া বলেন, “দলের আদর্শ ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সনমান্দি ইউনিয়ন কৃষকদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবো। কৃষকের ন্যায্য অধিকার আদায় এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে সক্রিয় করার পাশাপাশি কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চাই। কৃষকদের স্বার্থ রক্ষা ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
এ বিষয়ে সভাপতি মোঃমুকবুল আহমেদ বলেন, “নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূলে আরও শক্তিশালী করা এবং দলের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”নবগঠিত এ কমিটির মাধ্যমে সনমান্দি ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel