রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে মাসুম রানার উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড মেঘনা শিল্পনগরীতে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন শোল্লপাড়া হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষকদলের সনমান্দি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সাধারণ সম্পাদক হলেন লিটন মিয়া জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে ৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ও ভয়াল দিন

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক,,

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সানাউল্লাহ সানু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু। পরে মাওলানা হাফেজ আব্দুর রশিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel