সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে মাসুম রানার উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

পানাম গাবতলী শাওবাড়ি এলাকার শাহামুদ্দিনের বাড়ি থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী কালভার্ট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনকালে চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ উদ্যোগে সরকারি বরাদ্দের আওতায় ১২০ ফুট আরসিসি ঢালাই কাজের পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাই কাজ সংযুক্ত করা হয়েছে। এতে মোট ৩৬০ ফুট সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনসহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel