সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে মাসুম রানার উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

নিজস্ব প্রতিবেদক,,

মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের স্বনামধন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান সাইফুর’স-এর নতুন শাখা—সাইফুর’স সোনারগাঁ।

রোববার (২৩ আগস্ট) সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার থানারোড এলাকায় আইয়ুব প্লাজার লেভেল-৪-এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, পেশাজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নতুন শাখার মাধ্যমে সোনারগাঁ ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা, IELTS প্রস্তুতি, কম্পিউটার প্রশিক্ষণ, শিশু ও জুনিয়র ইংরেজি, লাইফ স্কিলস, চাকরিজীবীদের জন্য বিশেষ কোর্স, উচ্চশিক্ষা ও স্টাডি ভিসা পরামর্শ, জার্মান ভাষা এবং Ausbildung-সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুযোগ তৈরি করা হবে।

অনুষ্ঠানে সাইফুর’স সোনারগাঁ শাখার পরিচালক মো. রিয়াজুল করিম বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে দায়িত্বের একটি দিন। সোনারগাঁয়ের মাটিতে সাইফুর’স-এর নতুন যাত্রার সূচনা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ের প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, দক্ষতা অর্জনের সুযোগ এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস। আমরা সেই সুযোগ তৈরিতে কাজ করতে চাই।”

রিয়াজুল করিম জানান, সাইফুর’স সোনারগাঁ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী ও তরুণদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। শুধু একটি নতুন শাখা পরিচালনা নয়, বরং সোনারগাঁকে শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার উন্নয়নের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নুরু আলম। তিনি বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে—এমন দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

বিশেষ অতিথি মাওলানা মহিউদ্দিন বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষাও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।

সোনারগাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান খান বলেন, সাইফুর’স-এর নতুন শাখা সোনারগাঁয়ের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির আহ্বান জানান।

সাইফুর’স সোনারগাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শাখার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের দেশীয় শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের জন্য প্রস্তুত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী উপলক্ষে ৫০ শতাংশ ছাড়

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভর্তি সুবিধা ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন কোর্সে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে। আগ্রহী শিক্ষার্থীরা শাখায় এসে কোর্স, ভর্তি ও প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সাইফুর’স সোনারগাঁর এই নতুন উদ্যোগ সোনারগাঁ ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel