নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় এসব দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ আয়োজন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
দোয়া ও মোনাজাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মহান আল্লাহর দরবারে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সোনারগাঁসহ বিভিন্ন এলাকায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।
দোয়া শেষে আতাউর রহমান বলেন, “আজহারুল ইসলাম মান্নান আমাদের সোনারগাঁয়ের মানুষের প্রিয় নেতা। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—আমিন।”
মোনাজাতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।