মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর উদ্ধার, ওজন ১০ কেজি পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার সোনারগাঁয়ে পুরান টিপরদী সড়কের কাজের পূর: নির্মাণ ও শুভ উদ্বোধন ১০ নং পাঁচপীর ইউপি নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে এলাকা জুড়ে তুলপার পঞ্চগড়ে করতোয়া নদীতে ২০৩ কোটি টাকার সেতু নির্মাণের পরিকল্পনা, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে জুমার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁ ও বন্দরে ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তুতে তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর সোনারগাঁয়ে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত, ২নং ওয়ার্ড বিজয়ী সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুরান টিপরদী সড়কের কাজের পূর: নির্মাণ ও শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
0-3840x1728-0-0-{}-0-12#;illum:2 scene:31 humanIn:8;

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাদুঘরের ১ নম্বর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের পূর্ণ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১২ অক্টোবর দুপুর যাদুঘর ১নং এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় নির্মিত গুরুত্বপূর্ণ এ সড়কটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর সঞ্চালনায় এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়কটির নির্মাণকাজে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা প্রদান করেছে। সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ এ সড়কটি স্থানীয় জনসাধারণের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সড়কটির উন্নয়নের ফলে দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি যানবাহন চলাচলেও স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,প্রবীণ রাজনীতিবিদ হাজী সালাউদ্দিন আহমেদ,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ ও ফরিদ হোসেন,যুগ্ম সাধারণ কবির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, যুবদল নেতা ওমর ফারুক টিটু,আল আমিন, ওসমান গণি রিতু, সাজিদ শরিফসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে দীর্ঘমেয়াদে এলাকাবাসী এর সুফল ভোগ করবেন। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সোনারগাঁয়ের অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel